মাধবপুরে ঘর ধসে গৃহিণী আহত

মাধবপুরে ঘর ধসে গৃহিণী আহত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১১/১০/২০২৫ ২০:০৪:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা বর্ষণে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বসতঘর ধসে একজন গৃহিণী আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ভারি বৃষ্টিপাতে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে মঈন উদ্দিন মনুর মাটির তৈরি ঘরের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে তাঁর স্ত্রী ও সন্তানরা অবস্থান করছিলেন। সন্তানরা অক্ষত থাকলেও আহত হন মঈন উদ্দিনের স্ত্রী।

মঈন উদ্দিন মনু বলেন, “হঠাৎ দেয়াল ধসে পড়লে আমি সন্তানদের দ্রুত বের করে নিতে সক্ষম হই। এতে বড় ধরনের প্রাণহানি থেকে আমরা রক্ষা পেয়েছি।”

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে রয়েছে। ঘরটি মেরামতের জন্য তিনি স্থানীয় প্রশাসন ও সমাজের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। ঘটনার পর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে মঈন উদ্দিন মনুকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ রহমান

মন্তব্য করুন: