জুড়ীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুড়ীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

১৬/০৯/২০২৬ ১৯:১৫:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ীতে বড়শি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটেছে।

মৃত অনন্য দাস (৭) আমতৈল গ্রামের অমল দাস এর পুত্র। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরজন অমল দাসের ভাগ্না দুর্য্য দাস (৯)। সে রাজনগর উপজেলার নারায়ন দাসের পুত্র। দুর্য্য দাস চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহতদের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ জানান, অমল দাস পরিবার নিয়ে বড়লেখা থাকেন। পারিবারিক একটি অনুষ্ঠান উপলক্ষে তিনি বাড়িতে এসেছেন। তার বোন ভাগ্না দুর্য্যকে নিয়ে বেড়াতে আসেন। সকালে অনন্য ও দুর্য্য বাড়ির পাশে একটি কালভার্টের নিচে বড়শি নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয় জনৈক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতিক্রমে ধর্মীয় মতে লাশ দাহ করা হয়েছে।

হিফজুর রহমান / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad