বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে ইতালির দাপুটে জয়

ইয়োকেরেসের হ্যাটট্রিকে টিকে থাকল সুইডেন

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে ইতালির দাপুটে জয়

প্রথম ডেস্ক

২৭/০৩/২০২৬ ২১:৪৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার বাঁচা-মরার লড়াইয়ে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফ ফাইনাল নিশ্চিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। শুক্রবার রাতে ঘরের মাঠ স্তাদিও দি বেরগামোতে অনুষ্ঠিত এই সেমিফাইনালে আজ্জুরিদের হয়ে গোল দুটি করেন সান্দ্রো তোনালি ও মোইজে কিন। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৬ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে ইতালিকে লিড এনে দেন তোনালি এবং ৭৪ মিনিটে মোইজে কিনের দ্বিতীয় গোলটি ইতালির জয় নিশ্চিত করে। একই রাতে অন্য সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, ফলে চূড়ান্ত পর্বের টিকিট পেতে আগামী মঙ্গলবার প্লে-অফ ফাইনালে ইতালির মুখোমুখি হবে তারা।

এদিকে ইউরোপ অঞ্চলের প্লে-অফে ইউক্রেনের বিপক্ষে ভিক্টর ইয়োকেরেসের অনবদ্য হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে সুইডেন। ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৫১ ও ৭৩ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। ইউক্রেনের হয়ে শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক একটি গোল করেন মাতিভি পনমারনেকো। অন্যদিকে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত ধাপে পৌঁছেছে পোল্যান্ড, যেখানে আগামী ১ এপ্রিল স্টকহোমে বিশ্বকাপের টিকিটের জন্য তারা লড়বে সুইডেনের বিপক্ষে। এছাড়া অন্য ম্যাচগুলোতে স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কসোভো এবং নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ডেনমার্ক নিজ নিজ প্লে-অফ ফাইনালে জায়গা করে নিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: