বিস্ময়বালক ডেসটিনি: ৫২ ম্যাচে ১৪৫ গোল

বিস্ময়বালক ডেসটিনি: ৫২ ম্যাচে ১৪৫ গোল

প্রথম ডেস্ক

০২/১২/২০২৫ ০৮:১৫:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেটস, কার্লোস পুয়োল, পেপ গার্দিওলা, ভিক্টর ভালদেস, সেস্ক ফ্যাব্রেগাস, জর্দি আলবা, থিয়াগো আলকানতারা, গাভি, আনসু ফাতি, লামিনে ইয়ামাল এরা সবাই একসময় বার্সেলোনার জার্সি পরেছেন।


তবে এর বাইরে তাদের আরেকটি বড় মিল আছে। তারা সবাই উঠে এসেছেন বার্সেলোনার বিশ্বখ্যাত ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’ থেকে! এই একাডেমি যেন প্রতিভাবান ফুটবলার বানানোর এক অফুরন্ত কারখানা, যেখানে একের পর এক নতুন প্রজন্ম বেরিয়ে আসছে। ১২ বছর বয়সী ‘ডেসটিনি কোসিসো এজিফোর’ লা মাসিয়ার তেমনই এক ঝলমলে প্রতিভা।


নামটা বেশ লম্বা লাগলে তাকে ডেসটিনি কোসিসো বলেও ডাকা যায়। এই মুহূর্তে সে বার্সার বয়সভিত্তিক দলে খেলছে। ভবিষ্যতে সে কত দূর যাবে, তা কেবল সময়ই বলতে পারে। তবে এখনই তার নাম জড়িয়েছে কিলিয়ান এমবাপ্পে ও লা মাসিয়ার আরেক বিস্ময় লামিনে ইয়ামালের সঙ্গে! অসম বয়সী এই তিনজনের মধ্যে তুলনা উঠছে কেবল একটি কারণে-গোল করার অবিশ্বাস্য ক্ষমতা।


বার্সার অনূর্ধ্ব-১২ দলে ডেসটিনি যখন প্রথম মৌসুম কাটায়, তখন তাকে তার বয়সের চেয়ে কিছুটা বড়দের দলে খেলানো হয়েছিল। ১১ জনের দলে খেলে সেই প্রথম মৌসুমেই সে ৯ ম্যাচে ১৬ গোল করে।


গত মৌসুমে সাতজনের দলে খেলে ৫২ ম্যাচে সে গোল করেছে ১৪৫টি। এই পারফরম্যান্সের পরই আলোচনায় উঠে আসে তার নাম। আরেকটা কারণও আছে- এতটুকু বয়সেই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে সে।


ডেসটিনি কোসিসো নাইজেরিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ। তার বাবা নাইজেরিয়ার ফুটবলার এজিকে পাসচ্যাল। এজিকে একসময় স্পেনের তৃতীয় বিভাগ ফুটবলে খেলেছেন। তার তিন ছেলেই আছে বার্সেলোনার লা মাসিয়াতে!

ডি আর ডি

মন্তব্য করুন: