হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার পন্য উদ্ধার

আগষ্ট মাসে প্রায় ৩ কোটি টাকার মালামাল উদ্ধার

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার পন্য উদ্ধার

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০৪/০৯/২০২৫ ১৫:৩৬:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে ১১ টি পৃথক অভিযান চালিয়ে ৭৪ লাখ টাকার পন্য উদ্ধার করেছে বিজিবি। হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান আটককালে ভিতর তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা, জিলেট ব্লেড, কাবেরী মেহেদী। যার বাজার মূল্য ৬৯ লাখ ৮০ হাজার টাকা।


এছাড়া বিজিবি হবিগঞ্জ,মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কপ , ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি,  ফুচকা, বাই সাইকেল উদ্ধার করে।  এই সব আটককৃত পন্যের মূল্য প্রায় ৪ লাখ ৪২ হাজার  ৬ শ টাকা। 


উল্লেখ্য যে, শুধু আগষ্ট মাসে ৫৫  বিজিবি ২ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ৩ শ টাকার মূল্যের মাদক ও চোরাচালান পন্য আটক করেছে। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: