মাধবপুরে ১১৫ পূজামণ্ডপে বিএনপির অনুদান বিতরণ

মাধবপুরে ১১৫ পূজামণ্ডপে বিএনপির অনুদান বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২১/০৯/২০২৫ ১৮:২৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৫টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ বিতরণ করেছে বিএনপি। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সকল ধর্মের নাগরিক সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবে। কেউ কারও ধর্মীয় স্বাধীনতা বিনষ্ট করতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

সৈয়দ ফয়সল আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে সর্বকালের গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সেই নির্বাচনের অপেক্ষায় আছে। তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং জনগণের রায়ে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। আমার শেষ জীবনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে জনগণের সেবা করাই হবে আমার লক্ষ্য।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের আয়োজক সাবেক কাউন্সিলর সুরঞ্জন পাল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী ও অলিউল্লাহ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামার বাবুল, মনোজ কুমার পাল, জগদিশ ঘোষ, সুজন রায়, অজিত পাল, নেপাল দাস, শ্যামলী দেবনাথ প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন: