মাধবপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

মাধবপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৫/০৯/২০২৫ ১২:১৭:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। হীরেশ ভট্টাচার্যকে আহ্বায়ক এবং সুমিত পালকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ১৪ সেপ্টেম্বর (রোববার) রাতে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায় এবং সদস্য সচিব রাজু কুমার দাসের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে বাবুল চন্দ্র রায়কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামলি রানী দেব, পৃথিশ চক্রবর্তী, পিংকু দেব রাজ, প্রশান্ত দেব, সুদেন্দু ভট্টাচার্য যীশু, পরিমল দাশ, উদয় শংকর পাল, পরিতোষ রায় ও প্রাণেশ বিশ্বাস।

এ রহমান

মন্তব্য করুন: