মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৪/০৯/২০২৫ ২৩:০১:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সস্তামুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৫/৯-এস থেকে প্রায় ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে সস্তামুড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (২৫) নামের এক যুবককে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রমজান আলী উপজেলার ধর্মনগর ইউনিয়নের আলীনগর গ্রামের আসাদ আলীর ছেলে। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এছাড়া একই দিনে সরাইল ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে ৯৩৯ পিস ইয়াবা, ৫২ কেজি গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ (ইস্কফ) উদ্ধার করেছে।


এ রহমান

মন্তব্য করুন: