মাধবপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকা!

ভালোবাসার অনশন

মাধবপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকা!

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৮/০৯/২০২৫ ২১:৩৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক প্রেমিকা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিমের। বিদেশ যাওয়ার আগে বিয়ের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি আব্দুর রহিম জানিয়ে দেন তার পরিবারের পছন্দমতো অন্যত্র বিয়ের আয়োজন চলছে। এরপর থেকে তিনি প্রেমিকার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।


হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে প্রেমিকা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে ওঠেন এবং অনশন শুরু করেন। এসময় তিনি অভিযোগ করেন, আব্দুর রহিমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিও থাকলেও প্রেমিকের পরিবার বিয়েতে রাজি নয়।

এদিকে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে আলোচনা চলছে।

এ রহমান

মন্তব্য করুন: